পাইকারি দরে সবজি কিনতে ঠেলা নিয়ে আড়তের দিকে যাচ্ছেন দুই খুচরা বিক্রেতা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২ সেপ্টেম্বরভোরের সূর্যের নরম সোনালি আভা পড়েছে কাপ্তাই হ্রদের পানিতে। দীঘলীবাঁক, রাঙামাটি, ২ সেপ্টেম্বরঝিঙে ফুল থেকে মধু আহরণে ব্যস্ত একটি মৌমাছি। নুরুইল, বগুড়া, ২ সেপ্টেম্বরলোডশেডিংয়ের কারণে মুঠোফোনে আলো জ্বেলে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ড, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, ২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বাড়িতে পালন করা ছাগল মাঠে চরাতে নিয়ে যাচ্ছেন এক নারী। নুরুইল, বগুড়া, ২ সেপ্টেম্বরবাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজছে দোয়েল পাখিটি। লিচুবাগান, রাঙামাটি, ২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কারখানা থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে নিমকি ও চানাচুর। এসব পণ্য বিক্রি হবে পাইকারি ও খুচরা দোকানে। কদমতলী, সিলেট, ২ সেপ্টেম্বরজলাশয়ে এসেছে রাজহাঁসের ঝাঁক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বরপাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজ করছেন নারীরা। শংকরাদহ, হরিপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২ সেপ্টেম্বরধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বরমঙ্গলবার রাতে খুলনা জেলখানা ঘাটে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। অনেককে উদ্ধার করা গেলেও রাকিব খান নামের একজন নিখোঁজ রয়েছেন। জেলখানা ঘাটে এসে কান্নায় ভেঙে পড়েন রাকিবের মা রেক্সোনা। জেলখানা ঘাট, খুলনা, ২ সেপ্টেম্বরবালু খালাস করার পর খিরাই নদে ভেসে চলেছে বাল্কহেডটি। পিতাম্বরদী, দাউদকান্দি, কুমিল্লা, ২ সেপ্টেম্বরঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু আজ বুধবার সকালে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আশুলিয়া, ঢাকা, ২ সেপ্টেম্বরশুকনা ঘাসের ওপর উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। ছোট ভাটবাউর, মানিকগঞ্জ, ২ সেপ্টেম্বরবাগানে ফুটেছে কাঁটামুকুট ফুল। বৃষ্টির পানিতে ফুলটির সৌন্দর্য আরও মোহনীয় হয়ে উঠেছে। লালমাই, কুমিল্লা,২ সেপ্টেম্বরটানা বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি পেরিয়ে ছুটে চলেছে গাড়ি। চৌদ্দপায়, রাজশাহী, ২ সেপ্টেম্বরতপ্ত রোদের মধ্যে বিক্রির জন্য সাজিয়ে রাখা কলার স্তূপের পাশে দাঁড়িয়ে ক্রেতার অপেক্ষায় এক পাহাড়ি কৃষক। কলাবাজার, বান্দরবান, ২ সেপ্টেম্বরগাছে ঝুলতে থাকা সতেজ মরিচের ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ফাওগান, শ্রীপুর, গাজীপুর, ২ সেপ্টেম্বরবান্দরবান শহরের সাপ্তাহিক বাজারে কেনাকাটা ও পণ্য বিক্রির জন্য বিভিন্ন এলাকা থেকে নৌযানে করে আসছেন নারী-পুরুষ। মধ্যমপাড়া, বান্দরবান, ২ সেপ্টেম্বররো রো ফেরি এনায়েতপুরী ডুবোচরে আটকা পড়েছে। দৌলতদিয়া, রাজবাড়ী, ২ সেপ্টেম্বরবিলের মাঝে ডুবে আছে বিচ্ছিন্ন একটি সেতু। নেই কোনো সংযোগ সড়ক। সেই সেতু থেকে লাফ দিয়ে দুরন্তপনায় মেতেছে কিশোরেরা। হাটখালি, সুজানগর, পাবনা, ২ সেপ্টেম্বরমাছ শিকারের জন্য জাল ফেলে অপেক্ষা করছেন এক জেলে। হাটখালি, সুজানগর, পাবনা, ২ সেপ্টেম্বরফুটে আছে দৃষ্টিনন্দন অর্কিড ফুল। ভাটিকাশর, ময়মনসিংহ, ২ সেপ্টেম্বরডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২ সেপ্টেম্বরফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত হলেও সেখানে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক চালক। বাংলামোটর, ঢাকা, ২ সেপ্টেম্বর