অবশেষে সেই মুহূর্ত! ২০২৬ বিশ্বকাপ পেয়ে গেল চ্যাম্পিয়নের দেখা। ট্রফি উঠল স্পেনের হাতেতৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ ২২ গোল এখন এমবাপ্পের। ম্যাচটিতে ফ্রান্সকে ৬–৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড সেমিফাইনালে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলে জিতেছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর তাই আবেগের বিস্ফোরণ ঘটল মেসির। বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ!ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের পর স্পেনের মিকেল ওইয়ারসাবালের উদ্যাপন। ম্যাচে ২–০ গোলের জয়ে ফাইনালে ওঠে স্পেনকোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩–১ গোলে জয়ের পর আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের উদ্যাপনতৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২–১ গোলে হারিয়েছে নরওয়েকে। ইংলিশদের হয়ে দুটি গোলই করেন জুড বেলিংহাম১–১ সমতায় অতিরিক্ত সময়ের দিকে গড়াতে চলা ম্যাচে বদলি নেমে ৮৮তম মিনিটে গোল—মিকেল মেরিনোর আনন্দ আর ধরে না! তাঁর শেষ মুহূর্তের গোলেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেনকোয়ার্টার ফাইনালে মরক্কোর জালে গোলের পর ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের উদ্যাপন। মরক্কোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্সঅতিরিক্ত সময় শেষেও ০–০ ব্যবধানে সমতায় ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ড। টাইব্রেকারে ৪–৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর সুইজারল্যান্ডের খেলোয়াড়দের উদ্যাপনঅবিশ্বাস্য এক জয়! শেষ ষোলোয় মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার পর দর্শক অভিবাদনের জবাবে আর্জেন্টিনার খেলোয়াড়রাশেষ ষোলোয় যুক্তরাষ্ট্রের জালে বেলজিয়ামের চতুর্থ গোলটি করে সতীর্থের সঙ্গে উদ্যাপন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকুর। ম্যাচটি ৪–১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়ামআগেই ঘোষণা দিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। গতকাল রাতে শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে ১–০ গোলে হারে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার সময় এভাবেই ফ্রেমবন্দী হন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোমেক্সিকো সিটিতে বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকোকে ৩–২ গোলে হারানোর পর এভাবেই উদ্যাপন করেন ইংল্যান্ডের খেলোয়াড়রানিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২–১ গোলে হারে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার সময় এভাবেই ফ্রেমবন্দী হন নেইমারস্বাগতিক কানাডাকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে মরক্কোর খেলোয়াড়দের উদ্যাপন। এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।গোলের পর কিলিয়ান এমবাপ্পের উদ্যাপন। ফ্রান্স অধিনায়কের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। ঘানার বিপক্ষে কলম্বিয়ার ১–০ গোলের জয়ে গোলদাতা জন আরিয়াসের উদ্যাপন। এ জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে কলম্বিয়া।কেপ ভার্দের জালে গোলের পর মেসির উদ্যাপন। রোমাঞ্চকর ম্যাচটি ৩–২ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে আর্জেন্টিনাঅস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয়ের পর মিসরের খেলোয়াড়দের উদ্যাপন। এ জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিসরআলজেরিয়ার জালে দ্বিতীয় গোলের পর সুইজারল্যান্ডের খেলোয়াড়দের উদ্যাপন। আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতল সুইসরাক্রোয়াটদের স্বপ্ন ভেঙে পর্তুগালের শেষ ষোলোয় ওঠার উল্লাসঅস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো পোরোবসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্র এগিয়ে যায় বালোগানের গোলে। ম্যাচটি যুক্তরাষ্ট্র জেতে ২–১ গোলেবেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল হজম করে ম্যাচ হারে সেনেগাল। শেষ বাঁশির পর হতাশায় ভেঙে পড়েন সেনেগালের খেলোয়াড়েরাডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে ইংল্যান্ড জিতেছে ২–১ গোলেইকুয়েডরকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর মেক্সিকোর খেলোয়াড়দের উদ্যাপন। দর্শক অভিবাদনের জবাবে এভাবেই হাত মেলে ধরেন তারাসুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচটিতে ফ্রান্স জিতেছে ৩–০ গোলে১–১ সমতায় থাকা ম্যাচের ৮৬ মিনিটে গোল করে আইভরিকোস্টের বিপক্ষে নরওয়েকে ২–১ জয় এনে দিয়েছেন আর্লিং হলান্ডরাউন্ড অব থার্টি টুর ম্যাচের টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় উদ্যাপন মরক্কোর। দর্শক অভিবাদনের জবাবটা এভাবেই দেন মরক্কোর খেলোয়াড়রা। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১–১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩–২ গোলে জেতে মরক্কোজার্মানির বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছেন প্যারাগুয়ের গোলকিপার অরলান্দো হিলযোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলের পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির উল্লাস। তাঁর এই গোলে জাপানকে ২–১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলযোগ করা সময়ে তাঁর গোলে পাওয়া জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে কানাডা। সতীর্থদের নিয়ে কানাডা মিডফিল্ডার স্টিফেন ইউস্টাকিওর (৭ নম্বর জার্সি) উদ্যাপন। রাউন্ড অব থার্টি টুর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১–০ গোলে হারায় কানাডাটানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল হয়ে গেল মেসির। ফুটবলের ইতিহাসে এর আগে কেউ পারেনি। জর্ডানের বিপক্ষে মেসির আগে গোল করেছেন লাওতারো মার্তিনেজ ও জিওভান্নি লো সেলসো। ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে ৩–১ গোলেআলজেরিয়ার এই আনন্দ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত হওয়ার। অস্ট্রিয়ার সঙ্গে ৩–৩ ড্র করে গ্রুপ পর্ব পেরিয়েছে আফ্রিকান দলটিকলম্বিয়া–পর্তুগাল ম্যাচে গোল পায়নি কোনো দলই। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়েউজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে ডিআর কঙ্গোর নকআউট নিশ্চিতের পর স্যামুয়েল মুতুসামি নামলেন পতাকা হাতেঘানার বিপক্ষে প্রথম গোলের পর ক্রোয়েশিয়ার পেতার সুচিচ ও সতীর্থদের উল্লাস। ম্যাচটি ক্রোয়াটরা ২–১ গোলে জিতেছেপানামার বিপক্ষে গোলের পর হ্যারি কেইনের উচ্ছ্বাস। এই গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন ইংলিশ স্ট্রাইকারনিউজিল্যান্ডের বিপক্ষে ৫–১ গোলের বড় ব্যবধানে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো ত্রোসারইরানের সঙ্গে ১–১ ড্র করেছে মিসর। নাটকীয়তায় ভরা ম্যাচটি ইরানকে ছিটকে দেয় নকআউটের দৌড় থেকেউরুগুয়ের জালে গোল করে স্প্যানিশ গোলকিপার অ্যালেক্স বায়েনার উদ্যাপন। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে গেলেন সতীর্থ রদ্রি। উরুগুয়েকে তাঁর গোলেই ১–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে স্পেনপ্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। অভিষেক আসরেই গ্রুপ পর্বে অপরাজিত থেকে উঠল নকআউট পর্বে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নকআউটে ওঠার আনন্দে মাতোয়ারা কেপ ভার্দের খেলোয়াড়রানরওয়ের জালে দ্বিতীয় গোলের পর সতীর্থ জুলস কুন্দের সঙ্গে উদ্যাপন উসমান দেম্বেলের। ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। নরওয়েকে ৪–১ গোলে হারায় ফ্রান্সইরাকের জালে পাঁচ গোল করে উদ্যাপন সেনেগালের খেলোয়াড়দের। ইরাকের বিপক্ষে ম্যাচটি ৫–০ গোলে জেতে সেনেগালম্যাচের শেষ বাঁশি বেজে উঠবে যে কোনো মুহূর্তে, এমন সময়ে গোল করে যুক্তরাষ্ট্রকে ৩–২ গোলে হারিয়েছে তুরস্ক। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া দলটি এই জয় নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় থেকে বিদায় নিয়েছেঅস্ট্রেলিয়া–প্যারাগুয়ে ম্যাচে শুধু বল দখলের লড়াই–ই হয়েছে, কোনো দলই গোল করতে পারেনি। তবে গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াতিউনিসিয়ার জালে শেষ গোলটি ডাচ মিডফিল্ডার ইয়ান ফন হেকার। আনন্দে ছুটছেন তিনি। তিউনিসিয়াকে ৩–১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে নেদারল্যান্ডসসুইডেনের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউটে উঠেছে জাপান। ম্যাচ শেষে দর্শক অভিবাদনের জবাবে এভাবেই হাত নাড়লেন জাপানের খেলোয়াড়রাকুরাসাওয়ের জালে দ্বিতীয় গোল উদ্যাপন আইভরিকোস্টের খেলোয়াড়দের। কুরাসাওকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে ডাচরাজার্মানির জালে ইকুয়েডরের দ্বিতীয় গোলটি করে ছুটলেন ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। নিউ জার্সিতে জার্মানিকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে ইকুয়েডরদক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর উদ্যাপনটা তাই দেখার মতোই হলোগ্রুপের শেষ ম্যাচেও জিতেছে মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে ৩–০ গোলে হারিয়েছে স্বাগতিকেরাহাইতির বিপক্ষে মরক্কেো জিতেছে ৪–২ গোলে। ম্যাচের পর নির্ভার আশরাফ হাকিমিরাস্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩–০ গোলে জয়ের ম্যাচে বদলি নেমেছেন নেইমার। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন তিনিকাতারের বিপক্ষে ৩–১ গোলে জয়ের পর গোলকিপার নিকোলা ভাসিলের কাঁধে চড়ে বসলেন আমর মেমিচকানাডার বিপক্ষে সুইজারল্যান্ডের প্রথম গোল করে রুবেন ভারগাসের উচ্ছ্বাস। ম্যাচটি সুইসরা ২–১ গোলে জিতেছে ডিআর কঙ্গোর বিপক্ষে কলম্বিয়া জিতেছে ১–০ গোলে। এ জয়ে নিশ্চিত হয়েছে দলটির নকআউটে খেলা। এখন শান্তিতে ঘুমানো যাবে—এমনটাই কি বোঝাতে চাচ্ছিলেন কলম্বিয়ান ডিফেন্ডার জন লুকুমি?বিশ্বকাপে পানামার বিপক্ষে ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদরিচের ২০০ তম ম্যাচ। পানামাকে ১–০ গোলে হারানোর পর চিরসবুজ এ মিডফিল্ডারকে নিয়ে এভাবেই উদ্যাপন করে ক্রোয়েশিয়া দলগোল মিসের হতাশায় ঘানার ডিফেন্ডারদের মাঝে বসে আছেন ইংল্যান্ড তারকা হ্যারি কেইন। ঘানার বিপক্ষে এই ম্যাচে গোলশূন্য ড্র করে ইংল্যান্ডউজবেকিস্তানের বিপক্ষে গোল করছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫–০ গোলের জয়ে জোড়া গোল করেন রোনালদোআলজেরিয়ার দ্বিতীয় গোলটি করেছেন আমিনে গুইরি। জর্ডানের বিপক্ষে এই গোলেই আলজেরিয়া জেতে ২–১ গোলেজোড়া গোল করে সেনেগালের বিপক্ষে নরওয়ে জেতান আর্লিং হলান্ড। দ্বিতীয় গোলের পর তাঁর উদ্যাপন। ম্যাচে সেনেগালকে ৩–২ গোলে হারায় নরওয়েইরাকের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে ইরাককে ৩–০ গোলে হারায় ফ্রান্সঅস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর মেসির উদ্যাপন। এই ম্যাচে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন মেসি। অস্ট্রিয়াকে ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাঅবশেষে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে মিসর। আফ্রিকান দলটি আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে ৩–১ গোলে। মোস্তাফা জিকোদের উচ্ছ্বাস তাই বাধভাঙাই হলো উরুগুয়ের জালে প্রথম গোলের পর কেপ ভার্দের কেভিন পিনার উদ্যাপন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ২–২ গোলে ড্র করে বিশ্বকাপে আবারও চমক উপহার দিয়েছে কেপ ভার্দেবাজপাখির মতো ছোঁ মেরে বল নামাচ্ছেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ। বেলজিয়ামের বিপক্ষে তাঁর অসাধারণ গোলকিপিংয়ে গোলশূন্য ড্র করে ইরানবিশ্বকাপে প্রথম গোল স্পেন তারকা লামিনে ইয়ামালের। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি ৪–০ গোলে জেতে স্পেনতিউনিসিয়ার বিপক্ষে আরও একটি গোলের উদ্যাপন জাপানের খেলোয়াড়দের। আফ্রিকান দলটিকে ৪–০ গোলে হারিয়েছে এশিয়ান পরাশক্তিরাছবির সেভটি অবিশ্বাস্য। গোটা ম্যাচে সব মিলিয়ে সেভ করেছেন ১৫টি। তার মধ্যে বেশ কয়েকটি স্রেফ অবিশ্বাস্য। বলতে গেলে একাই ইকুয়েডরকে গোলশূন্য ব্যবধানে রুখে দেন কুরাসাও গোলকিপার এলয় রম। ম্যাচটি ০–০ ব্যবধানে ড্র হয়আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে ছিল জার্মানি। বদলি নামা ফরোয়ার্ড ডেনিজ উনদাভ জোড়া গোল করে দলকে জেতানোর পর তাঁকে নিয়ে সতীর্থদের উদ্যাপন। ম্যাচে ২–১ গোলে জিতেছে জার্মানিসুইডেনের জালে জোড়া গোল করেন ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি। দ্বিতীয় গোলের পর তাঁর উদ্যাপন। ম্যাচটি ৫–১ গোলে জেতে নেদারল্যান্ডসতুরস্কের মুরদুলকে মুখ ঢেকে কিছু একটা বলায় লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন (ছবিতে নেই)হাইতির জালে জোড়া গোল করা মাতেউস কুনিয়া খেলা শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন এভাবে। ম্যাচে ৩–০ গোলে জিতেছে ব্রাজিলস্কটল্যান্ডের জালে ৭১ সেকেন্ডে গোল করে সতীর্থদের নিয়ে মরক্কোর ইসমায়েল সাইবারির উদ্যাপন। পরে ১–০ ব্যবধানেই জিতেছে মরক্কোআত্মঘাতী গোল করলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। এই গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে জয়ও তুলে নেয়লুইস রোমোর গোলে দক্ষিণ কোরিয়াকে ১–০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো। এই জয়ে স্বাগতিকেরা প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেকাতারের বিপক্ষে বাঁ পা ভেঙে নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন কানাডার ইসমায়েল কোনে। ম্যাচে কানাডা ৬–০ গোলে জিতলেও কোনের চোটে দুশ্চিন্তায় পড়েছে দলটিলস অ্যাঞ্জেলসে ম্যাচের শেষ ২৩ মিনিটে হয়েছে ৫ গোল। এর মধ্যে চার গোলই করেছে সুইজারল্যান্ড। একটি গোল বসনিয়া ও হার্জেগোভিনার। ৪–১ গোলে জয়ের পর সুইস খেলোয়াড়দের উদ্যাপনচেক প্রজাতন্ত্রের জালে পেনাল্টি থেকে সমতাসূচক গোলের পর দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনার উদ্যাপন। ম্যাচে ১–১ গোলে ড্র করে দুই দলহামিন্তন কাম্পাজের (২১ নম্বর জার্সি) শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারায় কলম্বিয়াঅতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির (৩) জয়সূচক গোলে পানামার বিপক্ষে ১–০ গোলে জিতেছে ঘানাক্রোয়েশিয়ার জালে গোল করে ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহামের চিরাচরিত উদ্যাপন। পেছনে জোড়া গোল করা হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘থ্রিলার’ ম্যাচে ৪–২ গোলে জিতেছে ইংল্যান্ডপর্তুগালের জালে সমতাসূচক গোলের পর ডিআর কঙ্গোর ফরোয়ার্ড ইওয়ান উইসার উদ্যাপন। সঙ্গী তাঁর সতীর্থরা। এই গোলেই শেষ পর্যন্ত পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটিকর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন জর্ডানের আল–আরব। অস্ট্রিয়া–জর্ডান ম্যাচেআলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল মেসিময়। তাঁর হ্যাটট্রিকের দিনে প্রথম গোলে সহায়তা করেন রদ্রিগো দি পলপ্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছেন আর্লিং হলান্ড। ক্লাব ফুটবলে দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত এই নরওয়েজীয় তারকা প্রথম ম্যাচে করেছেন দুই গোল। ইরাক–নরওয়ে ম্যাচে।এমবাপ্পেকে আটকে রাখতে পারছেন না সেনেগালের ডিফেন্ডার। শেষ পর্যন্ত পারেনওনি। সেনেগালের বিপক্ষে দুটি গোল করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ডনিউজিল্যান্ডের বিপক্ষে গোল করে ইরানের মোহাম্মদ মোহেবির উদ্যাপন। র্যাঙ্কিংয়ে ইরান ৫৯ ব্যবধানে এগিয়ে থাকলেও এই গোলেই নিউজিল্যান্ডের সঙ্গে ২–২ সমতা আনে তারাউরুগুয়ে খেলোয়াড়দের মুখ দেখেই বোঝা যাচ্ছে ফলটা প্রত্যাশিত ছিল না। সৌদি আরবের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরাবেলজিয়ামের জালে গোল করে মিসরকে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার ইমাম আশুর। সতীর্থদের নিয়ে তাঁর এই উদ্যাপন শেষ পর্যন্ত আর থাকেনি। ম্যাচটি ড্র করতে বাধ্য হয় মিসরবিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম হয়েছে কিছুক্ষণ আগে। ফেবারিট স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দে! শেষ বাঁশি বাজার পর স্পেনের মিকেল ওয়াইরসাবালকে টেনে তুলছেন কেপ ভার্দের খেলোয়াড়গোল করেছেন ইয়াসিন আয়ারি (১৮)। তাঁকে ঘিরে উদ্যাপনে সতীর্থরা। তবে গোলটি বাবার দেশ তিউনিসিয়ার বিপক্ষে বলে আয়ারি নির্লিপ্ত। হাত উঁচিয়ে যেন ক্ষমাও চাইলেন। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটিতে সুইডেন জিতেছে ৫–১ গোলেইকুয়েডরের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছিল আইভরি কোস্ট। কিন্তু ৯০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত দিয়ালোর ওই গোলেই জিতেছে আইভরি কোস্ট। গোলের পর দিয়ালোর উদ্যাপননেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ড্র করার আনন্দ জাপানের খেলোয়াড়দেরবিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেক মাটি করেছে জার্মানি। ৭ গোল করেছে দলটির জালে। ম্যাচে গোল করে কাই হাভার্টজের উদ্যাপনতুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ২–০ গোলে। এই জয়ে ৮টি সেভ করে আসল নায়ক অস্ট্রেলিয়ান গোলকিপার প্যাট্রিক বিচহাইতির বিপক্ষে স্কটল্যান্ড জিতেছে ১–০ গোলে। ৩৬ বছর পর স্কটিশরা বিশ্বকাপে জিতেছে জন ম্যানগিনের গোলে (৭ নম্বর জার্সি)মরক্কোর বিপক্ষে গোল হজম করে হারের শঙ্কায় ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস গোল করে সেই শঙ্কা কাটানোর আনন্দে যেন পাখা মেলার চেষ্টা করলেন১৭ মিনিটে সুইজারল্যান্ডের গোল হজম করে হারের শঙ্কায় ছিল কাতার। কিন্তু ম্যাচে যোগ করা সময়ে বুয়ালেম খুখির সমতাসূচক গোলের পর আনন্দে প্রায় উন্মাদ বনে যান কাতারের খেলোয়াড়রা। ড্র করে বিশ্বকাপে যে প্রথম পয়েন্ট পেয়েছে কাতার! এই আনন্দ তাই জয়ের সমানএকজনের ওপর আরেকজন লুটিয়ে পড়েছেন, কেউ আবার কোচকে কাছে পেয়ে তাঁকেও কাছে টেনে নিচ্ছেন। দৃশ্যটা যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশির পরের মুহূর্তের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে ৪–১ গোলে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র‘বি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে পড়েছিল কানাডা। কিন্তু বদলি নেমে
৭৯ মিনিটে করা গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড কাইল লারকিন। গোলের পর তাঁর এই স্বস্তির উদ্যাপনের সঙ্গে গোটা কানাডাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। পরে ম্যাচটি ১–১ গোলেই ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টও পেয়েছে কানাডা‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকে ভালো খেলেেও গোল হজমে বেশ চাপেই পড়ে যায় এশিয়ান দলটি। তবে ৬৭ মিনিটে হোয়াং ইন-বমের এই শটেই সমতা আনে দক্ষিণ কোরিয়া। পরে ২–১ গোলে জেতে ম্যাচও২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো।