>
‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬’–এ সেরা ১০ অ্যাওয়ে কিট
৩ ঘণ্টা আগে
কানিজ ফাতেমা
১০. ইউক্রেন
ঐতিহ্য ও আধুনিক স্ট্রিটওয়্যার প্রভাবের এক সাহসী মিশ্রণ। গ্রাফিক ডিজাইনটিও নজরকাড়া।
৯. ইতালি
সূক্ষ্ম ও মার্জিত নকশা দেখা যাচ্ছে এই কিটে। ক্লাসিক ইতালীয় টেইলরিং থেকে অনুপ্রাণিত এর ডিজাইন।
৮. আর্জেন্টিনা
দেশটির শৈল্পিক ঐতিহ্য প্রাণিত এই ডিজাইন। ঘূর্ণায়মান প্যাটার্ন একে অনন্য করে তুলেছে
৭. নরওয়ে
’অল–ব্ল্যাক’ ডিজাইনটি তাদের ভাইকিং ঐতিহ্য থেকে নেওয়া।
৬. সাউথ কোরিয়া
ফুলেল প্রিন্ট ও বেগুনি রং–এর শক্তিশালী ফেমিনিন টাচ এই কিটকে করেছে অভিনব ও আধুনিক
৫. স্পেন
স্পেনের সাহিত্যের অনুপ্রেরণায় সূক্ষ্ম প্যাটার্ন ও মার্জিত রং একে দিয়েছে একই সঙ্গে মিনিমাল ও এলিগ্যান্ট লুক।
৪. জ্যামাইকা
বব মারলে ও ফুটবলের এক অনবদ্য মিশ্রণে এই জার্সি । ফ্যাশনেবল, গভীর অর্থবহ আর দ্বীপের নিজস্ব শক্তিতে উদ্দীপ্ত।
৩. কুরাসাও
প্যাস্টেল বাটার ইয়েলো আর কাঁধে উজ্জ্বল গোলাপি-টারকুইজ–কমলা রঙের স্ট্রাইপ দেখেই বোঝা যাচ্ছে উইলেমস্টাড (কুরাসাও–এর রাজধানী)–এর রঙিন স্থাপত্য থেকে অনুপ্রাণিত এই কিট।
২. ব্রাজিল × জর্ডান
এয়ার জর্ডান আর ব্রাজিলের এই কোলাব সৃজনশীল ডিজাইন ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে ফুটবল ও সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে
১. সাউথ আফ্রিকা
গাঢ় সবুজে সাদা ফোল্ড-ওভার পোলো কলার ও কাঁধে সোনালী স্ট্রাইপ আর নিখুঁত ডিটেইলিং–এর ঐতিহ্য ও আভিজাত্যের সংমিশ্রণ।