>

একনজরে গোল্ডেন গ্লোবের সেরা মুহূর্ত

জীবনযাপন ডেস্ক

একসঙ্গে সেলেনা গোমেজ ও মাইলি সাইরাস। দুজনই প্রেমে ক্ষতবিক্ষত হয়েছেন, সেসব পেছনে ফেলে দুজনই এখন সঙ্গী নিয়ে সুখে আছেন।

অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিওকে হারিয়ে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব হাতে তুললেন টিমোথি শ্যালামে।

নজর কেড়েছে জুলিয়া রবার্টসের দুষ্প্রাপ্র্য বেরিল রত্নের লকেট।

মার্কিন অভিনেত্রী ও জীবনসঙ্গী লেসলি ম্যানকে নিয়ে মার্কিন নির্মাতা ও প্রযোজক জুড অ্যাপাটো। কে বলবে লেসলির বয়স ৫৩!

পুরস্কার জয়ের পর খুশির কান্নায় ভেঙে পড়েন ৩৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী তিয়ানা টেইলর।  

একসঙ্গে জেনিফার লরেন্স ও কাইলি জেনার।

টিমোথির পাশেই যে কাইলিকে পাওয়া যাবে, সেটাই কি স্বাভাবিক না?

তিয়ানা টেইলর ও আরিয়ানা গ্রান্ডে।

৩০ বছর বয়সী মার্কিন-দক্ষিণ কোরিয়ান সংগীত তারকা জসুয়া হং।

হাসি দিয়ে নজর কেড়েছেন ৩০ বছর বয়সী মার্কিন লেখক ও কমেডিয়ান এয়ো এদেবিরি।

নিক জোনাসের চুল ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্য পোজের জন্য কি না, কে জানে!

চতুর্ভুজ টপ আর স্কার্টে মিনিমাল লুকে এমা স্টোন।


সূত্র: ভোগ