অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেশ কিছু নতুন ছবি।
মেকআপ তুলনামূলকভাবে ন্যাচারাল।
আকাশি–নীল আনারকলি আর পাথরের কাজ করা লেইসের ওড়না।
পোশাকের সঙ্গে মিলিয়ে দুই হাত ভরে নীল ও সাদা রঙের চুড়ি।
বড় গয়না বলতে একজোড়া ঝুমকা।
চোখের সাজে পাতলা আইলাইনার ও বাদামি টোনের আইশ্যাডো। ঠোঁটে হালকা গোলাপী লিপস্টিক।
পুরো সাজে চুলটা বিশেষভাবে নজর কাড়ছে। ঘন–কালো চুলে রেশমি ঢেউ।
মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে, যারা তাঁকে চমৎকার এই লুক দিয়েছেন।
মূলত একটি তেলের বিজ্ঞাপনের শুটের জন্যই এই সাজ।