কোনোভাবেই পছন্দের মানুষকে এড়িয়ে চলবেন না। ভুলেও বলবেন না ‘আমার মন খারাপ, একটু একা থাকতে চাই।’
সম্ভব হলে প্রিয় মানুষটির সঙ্গে দেখা করে কথা বলুন, তাঁর হাত স্পর্শ করুন। স্পর্শ আমাদের মন ভালো করে।
মন খারাপ থাকলে সুরেলা গান শোনার চেষ্টা করুন। হতে পারে সেটা আপনার পছন্দের কোনো গান কিংবা একদম আনকোরা নতুন কোনো গান।
চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। সুযোগ থাকলে গোসল করে পরিষ্কার কাপড় পরুন।
খোলা হাওয়ায় জোরে জোরে শ্বাস নিন। আপনার মন খারাপ পাঁচ মিনিটে উবে যাবে।
এমন কিছু দেখুন, শুনুন বা পড়ুন, যাতে এক মিনিটের জন্য হলেও মন খারাপের মধ্যেও আপনার মুখে হাসি চলে আসে।
নির্মল হাসি আপনার মস্তিষ্কে ডোপামিন বাড়াবে, যা দ্রুত মন ভালো করতে সাহায্য করবে।