>

১৮ বছরের ইয়ামালের তিন প্রেমিকাকে চিনে নিন

হাসান ইমাম

স্পেনের সবচেয়ে বড় তারকা কে? অনেকেই বলবেন—লামিনে ইয়ামাল। এই তারকা ফুটবলারের ব্যক্তিগত জীবন নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের আগ্রহের কমতি নেই।

ইয়ামালের এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল না পেলেও গ্যালারিতে আসার পর বান্ধবীর কাছ থেকে সান্ত্বনা ঠিকই পেয়েছিলেন।

গত বছরের শেষ দিকে ইয়ামালের প্রেমের গুঞ্জন শোনা যায় স্পেনের ইনফ্লুয়েন্সার হিসেবে জনপ্রিয়তা পাওয়া ইনেস গার্সিয়া সান্তোসের সঙ্গে।

২১ বছরের এই তরুণীর সঙ্গে ১৮ বছরের ইয়ামালের পরিচয় কীভাবে, সেটা অজানা।
তবে ইনেসের সঙ্গে প্রেমের আগে আরও দুজনের সঙ্গে ইয়ামালের নাম জড়ায়।

এর মধ্যে আছেন স্প্যানিস টিকটক তারকা অ্যালেক্স পাদিয়ার নাম। ২০২৪ সালে কমন বন্ধুদের মাধ্যমে ইয়ামালের সঙ্গে পরিচয় হয় অ্যালেক্স পাদিয়ার।

২০২৪ সালে ইউরো জেতার পর ইয়ামালের সঙ্গে মাঠেও দেখা যায় পাদিয়াকে। এরপর দুজন ছুটি কাটাতে যান ইতালির মিলানে।

তবে ইয়ামাল–পাদিয়ার জুটি প্রকাশ্যে আসার পর বেশি দিন স্থায়ী হয়নি।

পাদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ইয়ামাল প্রেমের সম্পর্কে জড়ান আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে।

২৫ আগস্ট একটি পোস্টের মাধ্যমে ইয়ামাল ও নিকির প্রেম প্রকাশ্যে আসে। তবে সেটাও বেশি দিন স্থায়ী হয়নি।

সূত্র: সান, হোলা ও টুকো। ছবি: ভিভা বার্সার ফেসবুক পেজ ও ইস্টাগ্রাম থেকে