>

কেন টয়া-শাওন ফেব্রুয়ারিতে বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে পারেন না

জীবনযাপন ডেস্ক

এবারের ফাল্গুন ও ভালোবাসা দিবস একেবারেই বাঙালিয়ানা আবহে পালন করবেন মডেল ও অভিনেত্রী দম্পতি মুমতাহিনা টয়া-শাওন আহমেদ।

শুটিংয়ের প্রয়োজনে পশ্চিমা পোশাক বেশি পরতে দেখা যায় টয়াকে।

তবে ব্যক্তিগত জীবনে শাড়িতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টয়া।

বিশেষ দিনটিতেও তার ব্যতিক্রম হয় না।

টয়ার কাছে উৎসবগুলো কেবল নির্দিষ্ট রঙের গণ্ডিতে আবদ্ধ নয়; বরং ব্যক্তিগত ফ্যাশনের এক স্বাধীন উদ্‌যাপন।

এবারের ফাল্গুন ও ভালোবাসা দিবসে টয়া কী রঙের শাড়ি পরবেন, এখনো নির্বাচন করেননি। তবে আরামদায়ক সুতির শাড়িতেই থাকবে প্রাধান্য।

দেশীয় শাড়ি ও সাজপোশাকেই ভালোবাসা দিবস ও ফাল্গুন উদ্‌যাপন করবেন এই দম্পতি।

ফেব্রুয়ারি মাস টয়া–শাওনের জীবনে আরও একটি কারণে বিশেষ। ২৯ ফেব্রুয়ারি তাঁদের বিবাহবার্ষিকী।

প্রতিবছর উদ্‌যাপন করা না হলেও ২৮ ফেব্রুয়ারির শেষ মিনিটটি তাঁরা উদ্‌যাপন করেন তাঁদের মতো করে, একান্ত নিরিবিলি।