বিদ্যা সিনহা মিম পরেছিলেন লাল–কমলা পাড়ের সুতি শাড়ি। তাতে সুতার ফুলেল নকশা। সঙ্গে সোনালি গয়না পরেছিলেন মিম।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী পরেছিলেন আনিলা থেকে নেওয়া এই শিবোরি নকশার শাড়ি। তার সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ আর সোনালি অনুষঙ্গ।
সিঁদুরলাল শাড়ির সঙ্গে পিঠখোলা ব্লাউজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী সাবিলা নূর। তার সঙ্গে মিলিয়ে ভারী সোনার গয়না বেছে নেন।
সাদা সুতির আনারকলি পরেছিলেন অভিনেত্রী সাফা কবীর। কাজলটানা চোখ আর খোলা চুলে বিশেষভাবে নজর কাড়ে সাফার কানের বড় ঝুমকা।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা যায় সুতির সাদা–হলুদ শাড়িতে। তার সঙ্গে রেশমি কাচের চুড়ি আর কানে ঝুমকা পরেছিলেন।
মাল্টি কালারের পালাজ্জো আর শর্ট কামিজ পরে সেজেছিলেন কেয়া পায়েল। পায়ে ছিল সবুজ রঙের নাগরা।
লাইট ল্যাভেন্ডার জর্জেট শাড়ির সঙ্গে রুপালি ব্লাউজ পরেছিলেন মুমতাহিনা চৌধুরী টয়া। চুড়ি, গয়না, সানগ্লাস—সবই মিলিয়ে নিয়েছিলেন শাড়ির সঙ্গে।
সামিরা খান মাহি দেখা দিলেন অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে এক ছবিতে। মাটির থালায় খাবার নিয়ে দিলেন হাস্যোজ্জ্বল পোজ।