>

টি-টুয়েন্টিতে ১২ হাজার রান—কে কার আগে

খেলা ডেস্ক

জশ বাটলার

ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৪০৫ ইনিংসে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এখনো খেলার মধ্যে থাকা বাটলারের রান ১৪ হাজার পেরিয়েছে।

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ১২ হাজার রানে পৌঁছেছেন ৩৬৮ ইনিংসে। এরই মধ্যে ১৪ হাজার রান পেরিয়ে গেছে তাঁর।

বিরাট কোহলি

ভারতের এই তারকা ব্যাটসম্যান ৩৬০ ইনিংসে ১২ হাজার রানের ঘর ছুঁয়েছেন।

ক্রিস গেইল

প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ক্রিস গেইল, সেটা ৩৪৩ ইনিংসে। শেষ পর্যন্ত ৪৫৫ ইনিংসে ১৪৫৬২ রান করে টি-টুয়েন্টি ছেড়েছেন তিনি।

বাবর আজম

টি-টুয়েন্টির ১২তম আর পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান পূর্ণ করেন বাবর আজম। পাকিস্তানের এই ব্যাটসম্যান আগের সবাইকে ছাড়িয়ে যান ৩৩৮ ইনিংসে ১২ হাজারে পৌঁছে।