ফিন অ্যালেন
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছেন ফিন অ্যালেন। টুর্নামেন্টের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম।
ক্রিস গেইল
বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
ক্রিস গেইল
২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
হ্যারি ব্রুক
২০২৬ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক। এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি রেকর্ড।
ব্রেন্ডন ম্যাককালাম
২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ব্র্যান্ডন ম্যাককালামের ৫১ বলের সেঞ্চুরিটি বিশ্বকাপ ইতিহাসের পঞ্চম দ্রুততম সেঞ্চুরি।