>

টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট: সাকিবের সঙ্গে শীর্ষ পাঁচে আরও যারা

খেলা ডেস্ক

সাকিব আল হাসান, বাংলাদেশ
ম্যাচ: ৪৩, উইকেট: ৫০
২০.১২ গড়ে উইকেট নিয়েছেন সাকিব, ইকোনমি ৬.৮৬। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৯ রানে ৪ উইকেট টি-টুয়েন্টি বিশ্বকাপে তাঁর সেরা বোলিং।

অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়া
ম্যাচ: ২৫, উইকেট: ৪৪
অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনারের গড় মাত্র ১৩.৮৪, ইকোনমি ৬.৫২। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট তার সেরা বোলিং।

রশিদ খান, আফগানিস্তান
ম্যাচ: ২৭, উইকেট: ৪৩
১৫.৩০ গড়ে উইকেট নেওয়া এই  স্পিন জাদুকরের ইকোনমি মাত্র ৬.৩৬। সেরা বোলিং ২০২১ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট।

ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কা
ম্যাচ: ২০, উইকেট: ৪০
মাত্র ১১.৪৭ বোলিং গড়ে উইকেট নিয়েছেন, ইকোনমি রেট মাত্র ৬.০১। ২০২২ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট তাঁর সেরা বোলিং।

শহীদ আফ্রিদি, পাকিস্তান
ম্যাচ: ৩৪, উইকেট: ৩৯
পাকিস্তানের এই অলরাউন্ডার ২৩.২৫ গড়ে উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৬.৭১। সেরা বোলিং ২০০৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১১ রানে ৪ উইকেট।

আদিল রশিদ, ইংল্যান্ড
ম্যাচ: ৩৫, উইকেট: ৩৯
গড় ২২.৬৬, ইকোনমি রেট ৬.৯৮। সেরা বোলিং ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।