অলক কাপালি (২০০৩, টেস্ট)
বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক অলক কাপালির। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে টানা তিন বলে আউট করেছিলেন সাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া ও উমর গুলকে।
শাহাদাত হোসেন (২০০৬, ওয়ানডে)
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক শাহাদাত হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টানা তিন বলে ফিরিয়েছিলেন মুপামবিসি, এলটন চিগম্বুরা ও প্রসপার উতসেয়াকে।
আবদুর রাজ্জাক (২০১০, ওয়ানডে)
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ভিন্ন ওভার মিলিয়ে রাজ্জাক টানা তিন বলে আউট করেছিলেন প্রসপার উতসেয়া, রেমন্ড প্রাইস ও ক্রিস্টোফার এমপফুকে।
সোহাগ গাজী (২০১৩, টেস্ট)
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সোহাগ গাজীর। আউট করেন কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং ও ডগ ব্রেসওয়েলকে।
রুবেল হোসেন (২০১৩, ওয়ানডে)
গাজীর দুই সপ্তাহ পর হ্যাটট্রিক করেন রুবেল, এবারও প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মিরপুরে রুবেল আউট করেন কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম ও জিমি নিশামকে।
তাইজুল ইসলাম (২০১৪, ওয়ানডে)
ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকের বিশ্ব রেকর্ড গড়েন তাইজুল। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে আউট করেন পানিয়াঙ্গারা, জন নিয়াম্বু ও তেন্দাই চাতারাকে।
তাসকিন আহমেদ (২০১৭, ওয়ানডে)
ওয়ানডেতে হ্যাটট্রিক করা পঞ্চম বাংলাদেশি বোলার তাসকিন। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ফেরান আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপকে।
হাসান মাহমুদ (২০২৬, টেস্ট)
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হাসান টানা তিন বলে ফিরিয়েছেন ইসমত আলম, কায়েস আহমেদ ও জিয়াউর রহমানকে।