শচীন টেন্ডুলকার (ভারত)
২৪ বছর টেস্ট ক্যারিয়ারে ১৫ হাজার ৯২১ রান করেছেন শচীন টেন্ডুলকার। ভারতের তো বটেই, টেস্ট ইতিহাসেই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ এটি।
জো রুট (ইংল্যান্ড)
টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান জো রুটের। ১৪ হাজার ২৭৮ রানের পথে করেছেন ৪১টি সেঞ্চুরি ও ৬৯টি ফিফটি। খেলছেন এখনো, তাই রানসংখ্যা আরও বাড়ার সুযোগ আছে।
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ টেস্টে ১৩ হাজার ৩৭৮ রান করেছেন রিকি পন্টিং। তাঁর সেঞ্চুরি ৪১টি।
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
ব্যাট হাতে ১৩ হাজার ২৮৯ রান, বল হাতে ২৯২ উইকেট। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি ৪৫টি, ফিফটি ৫৮টি।
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার হয়ে ১৩৪ টেস্টে ১২ হাজার ৪০০ রান করেছেন কুমার সাঙ্গাকারা। গড় ৫৭.৪০। ৩৮টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৫২টি ফিফটি।
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন ব্রায়ান লারা। তাঁর সবচেয়ে বড় পরিচয়, টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রানের রেকর্ডটি এখনো তাঁর দখলে।
ইউনিস খান (পাকিস্তান)
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ইউনিস খান। ১১৮ টেস্টে তাঁর রান ১০ হাজার ৯৯। ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন ৩৪টি।
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান কেন উইলিয়ামসনের। ৯ হাজার ৫১৫ রানের পথে ৩৩টি সেঞ্চুরি করেছেন। এখনো খেলছেন।
মুশফিকুর রহিম (বাংলাদেশ)
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রান করেছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে অভিষেকের পর ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি করেছেন।
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)
জিম্বাবুয়ের হয়ে ৪ হাজার ৭৯৪ টেস্ট রান করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। টেস্টে উইকেটকিপারদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (২৩২) রেকর্ডটি তাঁর।
রহমত শাহ (আফগানিস্তান)
আফগানিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান রহমত শাহর। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর ১ হাজার ৩৭২ রান করেছেন এই ব্যাটসম্যান।
লরকান টাকার (আয়ারল্যান্ড)
২০২৩ সালে অভিষেকের পর ৭৫৩ রান করেছেন লরকান টাকার। তাঁর একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি আছে।