বিরাট কোহলি (১৮৩)
২০১২ এশিয়া কাপে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ভারতের বিরাট কোহলি। পাকিস্তানের ৩২৯ রানের লক্ষ্য তাড়া করে সেদিন ৪ উইকেটে জিতেছিল ভারত।
এমএস ধোনি (১৮৩)*
২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের লক্ষ্য ছিল ২৯৯ রান। সেই লক্ষ্য তাড়ায় একাই ১৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এমএস ধোনি।
শেন ওয়াটসন (১৮৫)*
২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ২৩০ রান। শেন ওয়াটসন যেন একাই শেষ করে দেন ম্যাচ। ১২ ছক্কায় খেলেন ১৮৫ রানের অপরাজিত ইনিংস।
গ্লেন ম্যাক্সওয়েল (২০১)*
২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৯২ রানের লক্ষ্য তাড়ায় প্রায় একাই দলকে জিতিয়েছিলেন তিনি। খেলেছিলেন ২০১ রানের অপরাজিত ইনিংস।
শুবমান গিল (২২৩)*
২০২৬ সালে গুয়াহাটিতে ভারতের সামনে লক্ষ্য ছিল ৪০৬ রানের। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন শুবমান গিল। তাঁর ব্যাট থেকে আসে ২২৩ রান।