>

সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জেতা ৫ দল, শীর্ষে কারা

খেলা ডেস্ক

অস্ট্রেলিয়া

ট্রফি ১০টি

আইসিসির ইতিহাসে সবচেয়ে সফল দল। ওয়ানডে বিশ্বকাপ ছয়বার (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ ও ২০২৩),  টি-টোয়েন্টি বিশ্বকাপ একবার (২০২১,  চ্যাম্পিয়নস ট্রফি দুবার (২০০৬ ও ২০০৯) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে ২০২৩ সালে।

ভারত

ট্রফি ৮টি

ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুবার (১৯৮৩ ও ২০১১)। চ্যাম্পিয়নস ট্রফি তিনবার (২০০২ যৌথভাবে, ২০১৩ ও ২০২৫)। টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনবার (২০০৭, ২০২৪ ও ২০২৬)। সব মিলিয়ে ভারতের শিরোপা সংখ্যা আট।

ওয়েস্ট ইন্ডিজ

ট্রফি ৫টি

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুবার (১৯৭৫ ও ১৯৭৯)। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুবার (২০১২ ও ২০১৬)। চ্যাম্পিয়নস ট্রফি একবার (২০০৪)। তবে এখনো তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি।

পাকিস্তান

ট্রফি ৩টি

ওয়ানডে বিশ্বকাপ জিতেছে একবার (১৯৯২)। টি-টোয়েন্টি বিশ্বকাপ একবার (২০০৯)। চ্যাম্পিয়নস ট্রফি একবার (২০১৭)।

শ্রীলঙ্কা

ট্রফি ৩টি

শ্রীলঙ্কার সবচেয়ে বড় অর্জন ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়। এরপর তারা ২০০২ সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আর ২০১৪ সালে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।