>

সবচেয়ে বেশি ম্যাচের আম্পায়ার যাঁরা

খেলা ডেস্ক

কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)

এখনো যাঁরা আম্পায়ারিং করছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন কুমার ধর্মসেনা।

কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার এই সাবেক ক্রিকেটার ১২১ টেস্ট, ২১২ ওয়ানডেসহ মোট ২৮৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন।

বিলি বাউডেন (নিউজিল্যান্ড)

ব্যতিক্রমী সংকেতের কারণে বিখ্যাত এই আম্পায়ার ১৯৯৫ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন।

বিলি বাউডেন (নিউজিল্যান্ড)

১০৪ টেস্ট ও ২৫৯ ওয়ানডেসহ মোট ৩০৮ ম্যাচে আম্পায়ারিং করে ২০১৬ সালে অবসর নেন।

স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছিলেন স্টিভ বাকনর।

স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ)

১৩০ টেস্ট ও ২০৮টি ওয়ানডেসহ মোট ৩০৮টি ম্যাচে আম্পায়ারিং করেন বাকনর। ১৯৮৯ সালে আম্পায়ারিং শুরু করে শেষ করেন ২০০৯ সালে

রুডি কোয়ের্টজেন (দক্ষিণ আফ্রিকা)

১৯৯২ সালে আম্পায়ারিং শুরু করা রুডি কোয়ের্টজেন ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনা করেছেন।

রুডি কোয়ের্টজেন

১২৮ টেস্ট ও ২৫০ ওয়ানডেসহ তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৩১টি ম্যাচে আম্পায়ারিং করেন কোয়ের্টজেন।

আলিম দার (পাকিস্তান)

সবচেয়ে বেশি টেস্ট, সবচেয়ে বেশি ওয়ানডেসহ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড আলিম দারের।

আলিম দার

পাকিস্তানের এই আম্পায়ার ১৭২ টেস্ট, ২৯৯ ওয়ানডে ও ৯১ টি–টুয়েন্টিসহ মোট ৪৪৮টি ম্যাচে আম্পায়ারিং করেন। ২০০০ সালে ক্যারিয়ার শুরু করা দার অবসর নেন ২০২৪ সালে।