জর্দানা জার্দেল
রোনালদোর জীবনে প্রথম প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেল। তবে সম্পর্কটা বেশি দিন টেকেনি। জর্দানা এখন বিবাহিত এবং তাঁর আট বছরের একটি মেয়ে আছে।
সোরাইয়া শাভেস
পর্তুগিজ অভিনেত্রী ও মডেল। ২০০৭ সালে মুক্তি পাওয়া পর্তুগালের ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘কল গার্ল’-এ অভিনয় করে খ্যাতি পান।
প্যারিস হিলটন
হলিউড অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনের সঙ্গেও প্রেমে জড়িয়েছিলেন রোনালদো।
কিম কার্ডাশিয়ান
২০১০ সালে রোনালদোর প্রেমের রাডারে ধরা পড়েছিলেন কিম কার্ডাশিয়ান।
ইরিনা শায়েক
জর্জিনা আসার আগে রুশ এই সুপারমডেলের সঙ্গে সবচেয়ে বেশি দিন সম্পর্ক ছিল রোনালদোর।
জর্জিনা রদ্রিগেজ
৯ বছর ধরে প্রেম ও ঘর-সংসারের পর জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।