অ্যাম্বুলেন্স ধর্মঘট
চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত আছে। এ কারণে হাসপাতালে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে স্বজনদের দুর্ভোগও কাটেনি। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত ও সংকটাপন্ন রোগীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের স্বার্থেই এই ধর্মঘট দাবি করে সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘মেডিকেলের জন্মলগ্ন থেকে আমরা এর সামনে অ্যাম্বুলেন্স পার্ক করে আসছি। এখন হুট করে আমাদের তুলে দেওয়া হলে রোগীরাই বিপদে পড়বে। দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম