ইউনাইটেডের সব ফ্লাইট বন্ধ
ইউনাইটেড এয়ারওয়েজের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে প্রতিষ্ঠানটির কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। যাঁরা আগেই টিকিট কেটে রেখেছিলেন তাঁরা পড়েছেন বিপাকে।
জানতে চাইলে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-বিপণন ও বিক্রয়) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, তাঁদের সবগুলো উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে (গ্রাউন্ডেড) আছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। তিনি বলেন, যাঁরা টিকিট কেটেছেন তাঁরা সংশ্লিষ্ট বিক্রিয় কেন্দ্র থেকে অর্থ ফেরত নিতে পারবেন।