কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামে গতকাল রোববার মৎস্য ও পশু খাদ্যের চাহিদা পূরণে অধিক ফলনশীল উন্নত জাতের ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাউদকান্দি কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউএনও মো. আল-আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, গৌরীপুর ইউপির চেয়ারম্যান আবুল হাশেম সরকার, উপজেলা আইপিএম ও আইসিএম সভাপতি মতিন সৈকত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নেছা, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল করিম ভূঁইয়া প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি