তিন কিশোরী উদ্ধার

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে সীমান্তের রেলস্টেশন থেকে গত সোমবার তিন বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তাদের দালালেরা চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে এনেছিল।

সোমবার ওই তিন কিশোরীকে তিনজন দালাল অন্যত্র নিয়ে যেতে গেদে স্টেশনে নিয়ে আসে। সন্দেহ হলে পুলিশ ওই তিন দালালকে গ্রেপ্তার এবং তিন কিশোরীকে উদ্ধার করে।