বাংলাদেশ ও ভুটান সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
এএফপির ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটানে সরকারি সফর করবেন। বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপনসহ দুই দেশের উচ্চ পর্যায়ের সফর ও মতবিনিময়ের প্রেক্ষাপট থেকে বিবেচনা করা যায়।

২০২১ সালের মার্চে শেষ বারের মতো বাংলাদেশ সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

২০২০ সালের মার্চের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভুটান সফরটি হবে দেশটিতে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এ সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন।

এ সফরের সময় তিনি ভুটানের রাজা জিগমে খেশার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দরজির সঙ্গে বৈঠক করবেন।