মিরপুরে আবাসিক ভবনে আগুন

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ২ নম্বরে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ছয়তলা এ ভবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আজ বুধবার বিকেল ৫টা ১২ মিনিটে মিরপুর ২–এর ডি ব্লকের ১০ নম্বর সড়কের ছয়তলা ভবনে আগুন লাগে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চলে গেছে। এখনো আগুন নেভানোর কাজ চলছে।