চট্টগ্রামে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পথচারী আহতের অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি গাড়ির ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন। বুধবার বিকেলে নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে সিটি করপোরেশনের বৈদ্যুতিক বাতি লাগানোর কাজে নিয়োজিত গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. সুজন (৬০)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানা গেছে তাঁর ডান পায়ে আঘাত লেগেছে।

সুজনকে হাসপাতালে নিয়ে যান মো. নিজামউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে সিটি করপোরেশনের একটি গাড়ির চাকার নিচে সুজনের ডান পা চাপা পড়ে। আহত অবস্থায় সুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক অবস্থায় তাঁর পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।