বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত শেখ মাহফুজ (১৭) সরকারি বাকেরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ মারুফের ছোট ভাই।
বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বাকেগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ এলাকার রোকন ডাকুয়ার বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাহফুজ। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, বাকেগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি লাইটপোস্টের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে মাহফুজ। এতে সে গুরুতর আহত হয়। বরিশাল নেওয়ার পথে মারা যায়।