নতুন কমিটি হলো বাংলা-মালয়েশিয়া চেম্বারের

নাসির চৌধুরী
নাসির চৌধুরী

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের (বিএমসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরী।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আয়ুর্বেদিক ফার্মেসি (ডাক্কা) লিমিটেডের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফখরুল।
নতুন কমিটিতে আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দীন মোনেম সহসভাপতি, আহমেদ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফারুকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইয়াল করপোরেশনের স্বত্বাধিকারী সৈয়দ আলমাস কবির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

রাকিব মোহাম্মদ
রাকিব মোহাম্মদ

এ ছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন আবদুস সালাম (জিএমএস এন্টারপ্রাইজ), হেলাল আহমদ চৌধুরী (পূবালী ব্যাংক), আশরাফুল এইচ চৌধুরী (এয়ারটেল বাংলাদেশ), কামাল মোস্তফা চৌধুরী (রাজা করপোরেশন), মোহাম্মদ লকিয়তউল্লাহ (হজ ফাইন্যান্স কোম্পানি), নুরুন নেওয়াজ (ইলেকট্রো মার্ট), সংকট চন্দ্র পোদ্দার (গার্ডিয়ান নেটওয়ার্ক), মাজহারুল ইসলাম (বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ), মোহাম্মদ বদরুল হাসান (বিবিএস কেব্লস) এবং ইয়াসমিন ইফফাত (এলডব্লিউ হেয়ার অ্যান্ড স্কিন বিউটি স্পা স্যালুন)। বিজ্ঞপ্তি।