স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে বিনিয়োগ বিষয়ক প্রশিক্ষণ
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘স্ট্রিমলাইনিং ইনভেস্টমেন্ট অ্যাসেসমেন্ট প্রসেস’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান ঝুঁকি কর্মকর্তা ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে ব্যাংকের ৪০ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন ফকির। বিজ্ঞপ্তি