ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সিনিয়র ম্যানেজার ও অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেমস
    পদসংখ্যা: উল্লেখ নেই
    চাকরির ধরন: পূর্ণকালীন
    কর্মস্থল: ঢাকা
    যোগ্যতা: সিএস/সিএসই/ইসিই/ইটিই/ইইই বা সমমান বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের আইবিএম, ওরাকল, রেডহ্যাট, মাইক্রোসফট, এফফাইভ, নেটঅ্যাপ, ইএমসি প্রতিষ্ঠান থেকে ওএমই সনদ থাকতে হবে। ওইএম-এর ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
    বেতন: উল্লেখ নেই।

  • পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার (অ্যান্টি মানি লন্ডারিং)
    পদসংখ্যা: উল্লেখ নেই
    চাকরির ধরন: পূর্ণকালীন
    কর্মস্থল: ঢাকা
    যোগ্যতা: বিবিএ/এমবিএ গ্র্যাজুয়েট বা সিএসই বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। ব্যাংকে কমপক্ষে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের এএমএল ইস্যুতে কাজ করার অভিজ্ঞতা ও সিএএমএস সনদ থাকলে অগ্রাধিকার পাবেন। যোগাযোগে দক্ষ হতে হবে।
    বেতন: উল্লেখ নেই।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেমসের জন্য ১১ ডিসেম্বর এবং অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজারের (অ্যান্টি মানি লন্ডারিং) জন্য ৫ ডিসেম্বর, ২০২১।