চলতি ঘটনার জানুয়ারির সালতামামি সংখ্যা বাজারে

আরও একটি বছর চলে গেল। নতুন একটি বছর শুরু হলো। যে বছর চলে গেল, সেটি কেমন ছিল? কী ঘটেছে দেশে-বিদেশে? সবকিছু একসঙ্গে করে বিশেষ বিশেষ আলোচিত ঘটনা দিয়ে সাজিয়েছি এবারের চলতি ঘটনা। এখান থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে চলতি ঘটনায়। থাকছে আলোচিত ৫০টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর।

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী বছরের শুরুতে হতে পারে। সে জন্য তিনটি মডেল টেস্ট দিয়ে সাজানো হয়েছে এবারের চলতি ঘটনা। মূল পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রতিযোগীরা নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০ বছরের ইতিহাস। এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হতে পারে। সেটা বিবেচনায় নিয়ে এ ইতিহাসকে পুঁজি করে এবারের সংখ্যায় শতবর্ষে শত প্রশ্ন রাখা হয়েছে।

বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। চাকরি যাঁরা খোঁজেন, তাঁরা এই সবগুলোর প্রস্তুতি নিয়ে সব সময় চিন্তিত থাকেন। সে জন্য এসব বিষয়ের প্রস্তুতি নিয়ে থাকছে বিশেষ আয়োজন। তারাশঙ্করের কবি বইয়ের আলোচনা থাকছে প্রিয় বই শাখায়। সাম্প্রতিক হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে।

আসছে বছরের জন্য আপনি কতটা প্রস্তুত? কেউ কেউ একেবারে নতুন করে পেশাজীবন শুরুর সংকল্প করছেন। আবার কেউ কেউ বর্তমান কর্মস্থলে কিছুটা অতৃপ্তি কিংবা কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ার লক্ষ্যে নতুন পরিকল্পনাও করছেন। নতুন বছরে নতুন চাকরি খুঁজে নিতে বা বর্তমান চাকরি পাল্টাতে শুরু থেকেই প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও ধারাবাহিক প্রস্তুতি। এসব দিকনির্দেশনা থাকবে চলতি ঘটনায়।