দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৪০৫২

ছবি: মধুমতি ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষায় ৪ হাজার ৫২ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট, দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের এ এমসিকিউ পরীক্ষা গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে (https://erecruitment.bb.org.bd/career/feb012022_bb_07.pdf)।