বিএসটিআইয়ে চাকরি, আবেদন ৫ জুলাইয়ের মধ্যে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

১. পদের নাম সহকারী আইন কর্মকর্তা। প্রশাসন উইং। পদের সংখ্যা ১। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর। প্রার্থীকে আইন বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে ৩ বছর।

২. পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা ৩। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।

বয়স

১ জুন থেকে প্রার্থীর বয়সসীমা গণনা করা হবে। প্রার্থীর বয়স কমবেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ৫৬০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

*অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।