এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১১
১৯. কোন দলটির অন্তঃকোন্দল দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দিয়েছিল?
ক. মুসলিম লীগ খ. বিএনপি
গ. জাতীয় কংগ্রেস ঘ. কমিউনিস্ট পার্টি
২০. মুসলিম লীগের চরম ভ্রান্তনীতির কারণে দেশে কী সৃষ্টি হয়েছিল?
ক. উন্নতি খ. সংকট
গ. বিচ্ছিন্নতা ঘ. বিভক্তি
২১. পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন?
ক. কাজী মোতাহার হোসেন
খ. এ কে ফজলুল হক
গ. মাওলানা আকরাম খাঁ
ঘ. লিয়াকত আলী খান
২২. রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর ঘোষণার ফলে কী হয়?
ক. সংখ্যাগরিষ্ঠের মতামত পরিলক্ষিত হয়
খ. সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষিত হয়
গ. ইসলামি ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়
ঘ. রাষ্ট্রের উন্নতি ঘটে
২৩. ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়েছিল?
ক. আমতলায় খ. দোয়েল চত্বরে
গ. ডাকসু ভবনে ঘ. বটতলায়
২৪. ভাষা আন্দোলনের বিস্তৃতি ঘটেছিল কোথায় কোথায়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে
খ. চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে
গ. যশোর–খুলনা অঞ্চলে ঘ. দেশব্যাপী
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ
২৩. ক ২৪. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মিজান চৌধুরী, শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা