সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

১৬. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম হলো—

i. বৈজ্ঞানিক

ii. দাননির্ভর

iii.পদ্ধতিগত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ হলো—

i. সমস্যা সুনির্দিষ্টকরণ

ii. সমস্যা বিশ্লেষণ

iii. সমাধানের নির্ধারক প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হাসান একজন উচ্চশিক্ষিত ও সচেতন মানুষ। তিনি সমাজের মানুষের মধ্যে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার, পুষ্টিহীনতা ইত্যাদি সমস্যা নিরসনে যুবকদের সচেতন করেন। তিনি তাদের নিয়ে সুসংগঠিত করে দলীয় প্রচেষ্টা

শুরু করেন।

১৮. হাসানের কাজটি সমাজকর্মের কোন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

ক. সমাজকর্ম গবেষণা

খ. সামাজিক কার্যক্রম

গ. সমষ্টি সমাজকর্ম

ঘ. সমাজকল্যাণ প্রশাসন

১৯. উদ্দীপকে হাসানের কাজটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজকর্ম পদ্ধতিটির উপাদানগুলো হচ্ছে—

i. সচেতনতা

ii. সংগঠন

iii. দলীয় প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

২০. জ্ঞান প্রয়োগের পন্থা বা মাধ্যমকে কী হিসেবে আখ্যায়িত করা হয়?

ক. উত্স খ. তত্ত্ব

গ. পদ্ধতি ঘ. সংগঠন

২১. সামাজিক নীতিকে সামাজিক সেবায় রূপান্তরিত করে কোন প্রক্রিয়া?

ক. সামাজিক সংগঠন

খ. সামাজিক প্রশাসন

গ. সামাজিক গবেষণা

ঘ. দল সমাজকর্ম

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. গ ২১. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল