এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৯. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে—
i. ব্যবসায় উদ্যোগ ii. উদ্যোক্তা
iii. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
ক. প্রাথমিক মূলধন খ. সঠিক পণ্য নির্বাচন
গ. পণ্যের চাহিদা নির্ধারণ
ঘ. সঠিক কর্মী নির্বাচন
১১. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা শব্দ দুটি একটি অপরটির সঙ্গে কেমনভাবে জড়িত?
ক. নিবিড়ভাবে খ. অঙ্গাঙ্গিভাবে
গ. ওতপ্রোতভাবে ঘ. ঘনিষ্ঠভাবে
১২. সফল উদ্যোক্তা কোন বিষয়ের প্রতি গভীর জ্ঞান রাখেন?
ক. ব্যবস্থাপনা খ. পরিকল্পনা
গ. নিয়ন্ত্রণ ঘ. মুনাফাসংক্রান্ত
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শামীম স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মত্স্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ও তাঁর বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মত্স্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু বন্ধু ঝুঁকির কথা বলে তাঁদের নিরুত্সাহিত করার চেষ্টা করেন। এতে তাঁরা মোটেও থেমে যাননি।
১৩. শামীমের মত্স্য চাষ শুরু করার কাজকে কী বলা যায়?
ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ
গ. ব্যবসায় ঘ. শখ
১৪. বন্ধুদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় শামীমের মধ্যে উদ্যোক্তার কোন গুণ প্রকাশ পেয়েছে?
ক. ধৈর্যশীলতা খ. সাহসিকতা
গ. উদারতা
ঘ. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ