বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যে আদর্শের শিক্ষা পেয়েছ, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তা প্রতিফলিত করতে পারবে বলেই আমার প্রত্যাশা। আজ একবুক আশা ও ভয় নিয়ে তোমরা জীবন নামের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছ। তবে ভয়কে কখনোই জিততে দেওয়া যাবে না। ভয় যেন তোমাদের আশাকে পরাহত না করতে পারে।’
(সংক্ষেপিত ও ইংরেজি থেকে অনুদিত)
সূত্র: ঢাকা ইউনিভার্সিটি দি কনভোকেশন স্পিচেস ভলিউম ২ (১৯৪৭-১৯৭০)