বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মো. আবদুল হাকিম টাঙ্গাইলের দেওপাড়া, ধরলাপাড়া, সাগরদীঘি, ঘাটাইল, গোপালপুর, ভূঞাপুর, ইছাপুর ও জামালপুরের সরিষাবাড়ীর দুলভিটিতে পাকিস্তানি সেনা ও রাজাকারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন। ১৪ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর কবরস্থানে তিনি তাঁর বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। সেদিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সূত্র: একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, প্রথম খণ্ড, প্রথমা প্রকাশন, ঢাকা ২০১২

সম্পাদক: মতিউর রহমান, সংগ্রহ ও গ্রন্থনা: রাশেদুর রহমান

বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের তালিকা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন