আজ আমার চল্লিশ সের খারাপ

গতকাল রোববার জাতীয় দৈনিক সমকাল–এর প্রথম পৃষ্ঠায় একটি খবর ছাপা হয়েছে। শিরোনাম—“‘আজ আমার মন খারাপ’ স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে”। খবরে বলা হয়েছে, “‘আজ আমার মন খারাপ’—ভবিষ্যতে ফেসবুকে এমন স্ট্যাটাস দিলেও আইনের আওতায় নিয়ে আসার ক্ষমতা থাকবে সরকারি কর্তৃপক্ষের। কারণ, বাংলাদেশ ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্লাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন যে রেগুলেশনের (বিধিমালা) খসড়া তৈরি করেছে সেখানে এ ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে।” সমকাল খবরটি ছেপেছে ১৬ এপ্রিল ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ আয়োজিত ওয়েবিনারে অংশ নেওয়া বক্তাদের বক্তব্যের ভিত্তিতে। খবরটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য আমরা এখনো পাইনি। তবে সত্যিই যদি এমন হয়, তাহলে মন খারাপ থাকলে কেমন হবে আমাদের ফেসবুক স্ট্যাটাস?