Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একটু থামুন
চলতি রম্য
যেভাবে বুঝবেন তীব্র গরম পড়েছে
লেখা:
আশফাকুর রহমান ও আন্ নাসের নাবিল
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭: ৩৫
১. যখন দেখবেন ভিডিও কলে কেউ আর ক্যামেরা অন করছে না।
কোলাজ: একটু থামুন
২. যখন দেখবেন দৈনিক পত্রিকায় গলা পর্যন্ত পানিতে ডুবে থাকা বাঘের ছবি ছাপা হয়েছে।
ছবি: প্রথম আলো
৩. যখন দেখবেন এটিএম বুথে ঢোকা বেশির ভাগ লোকের আসলে এটিএম কার্ডই নেই।
ছবি: প্রথম আলো
৪. যখন দেখবেন শার্টের ওপরের দুটি বোতাম খোলা রাখলেও মুরব্বিরা রাগ করছেন না।
ছবি: প্রথম আলো
৫. যখন দেখবেন গোসল করার জন্য আর কোনো শুকনো গামছা বা তোয়ালে অবশিষ্ট নেই।
ছবি: প্রথম আলো
৬. যখন দেখবেন দোকান থেকে আইসক্রিম কিনে বাসায় এসে জুস খেতে হচ্ছে।
কোলাজ: একটু থামুন
৭. যখন দেখবেন পত্রিকা পড়ার সময় আবহাওয়ার পূর্বাভাস অংশটুকু কেউ আর এড়িয়ে যাচ্ছে না।
ছবি: সংগৃহীত
৮. যখন দেখবেন আশপাশে হুট করে টাক মাথার লোকের সংখ্যা বেড়ে গেছে।
ছবি: সংগৃহীত
৯. যখন দেখবেন ‘মশারি কে টাঙাবে’—এই ইস্যু নিয়ে ঘুমানোর আগে কোনো ঝামেলা হচ্ছে না।
ছবি: প্রথম আলো
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একটু থামুন
থেকে আরও পড়ুন
বৃষ্টিপাত
আবহাওয়া অধিদপ্তর
দাবদাহ
আবহাওয়া