অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সুস্মিতা গোস্বামী, রবীন্দ্রতীর্থ ও নজরুলতীর্থের কিউরেটর অনুপ মতিলাল, ছায়ানটের (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক এবং কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার স্বাগত গঙ্গোপাধ্যায়।
অনুষ্ঠানের শুরুতে নজরুলসংগীত পরিবেশন করা হয়। অংশগ্রহণ করেন সোমঋতা মল্লিক, সোমা রায় বর্মণ, গৌরী ধর ও সুরূপা মল্লিক। একক নজরুলসংগীত পরিবেশেন করেন সুস্মিতা গোস্বামী ও মঞ্জুষা চক্রবর্তী।
কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেন তাপস চোধুরী, ইন্দ্রানী লাহিড়ী, প্রণমী ব্যানার্জি, শ্রীপর্ণা বিশ্বাস ও সোনালী চট্টোপাধ্যায়।
কল্যাণী কাজীর কণ্ঠে ‘জয় হোক’ গানটির মধ্য দিয়ে স্মরণানুষ্ঠান শেষ হয়।
‘কলকাতায় নজরুল’ শীর্ষক ১৫টি পোস্টকার্ডের তথ্য সংগ্রহ সোমঋতা মল্লিক, আলোকচিত্রে মাসুদুর রহিম, সৃজন ও নির্মাণে স্বাগত গঙ্গোপাধ্যায়, প্রচ্ছদাঙ্কনে শেখ মো. সাদিকুজ্জামান এবং সার্বিক সহযোগিতায় ‘নজরুল ইন’ ওয়েবসাইট ও ‘রেডিও নজরুল’। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোনালী চট্টোপাধ্যায়।