আপনি জানেন কি?

১. বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলে কোন দলের বিরুদ্ধে?
২. বিশ্বে মোবাইল ব্যাংকিং চালু হয় কবে?
৩. বরফ সাদা দেখায় কেন?
৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি কবে প্রকাশিত হয়?
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস কবে প্রকাশিত হয়?
৬. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন সালে একুশে পদক পান?
৭. সেলিনা হোসেনের যাপিত জীবন উপন্যাসটি কবে প্রকাশিত হয়?
৮. বাংলাদেশে কোন কোন বিভাগের সঙ্গে ভারতের সীমান্ত নেই?
৯. উদীচী শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু হয় কবে?
১০. ছায়ানট প্রতিষ্ঠিত হয় কবে?
১১. নৌকাবাইচ প্রতিযোগিতার সময় কোন গান পরিবেশন করা হয়?
১২. জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কবে?
১৩. হার্ডডিস্কের একটি Sector-এর সাইজ কত?
১৪. সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারে কোথায় সংরক্ষিত হয়?
১৫. প্রতি চার বছর পরপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় কবে?
১৬. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
১৭. হার্ডডিস্ক মাপার একক কী?
১৮. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
১৯. POST এর পূর্ণ রূপ কী?
২০. ‘Bailout’ কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?
উত্তর
১. ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে
২. ১৯৯৭ সালে
৩. আলোর সব রশ্মিই প্রতিফলন করে
৪. ১৯২৯ সালে
৫. ১৯০৩ সালে
৬. ১৯৭৬ সালে
৭. ১৯৮১ সালে
৮. ঢাকা ও বরিশাল
৯. ১৯৬৮ সালে
১০. ১৯৬১ সালে
১১. সারি গান
১২. ১৯৫৪ সালে
১৩. 512 Bytes
১৪. Cache Memory-তে
১৫. নভেম্বরের প্রথম মঙ্গলবার (তবে ১ নভেম্বর নয়)
১৬. ড. স্যামুয়েল হার্স্ট
১৭. গিগাবাইট
১৮. ১৯৭৩ সালে
১৯. Power-On Self Test
২০. অর্থনীতি
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল