খাবার নিয়ে ৩টি চমকপ্রদ তথ্য

খাবার খাওয়ার সঠিক সময়

কোন বেলার খাবার কখন খাওয়া ভালো, জেনে নিন
ছবি: প্রথম আলো

পুষ্টিবিজ্ঞানে বলা হয়, সকালে খাবার খাওয়ার সঠিক সময় হচ্ছে হাঁটার এক ঘণ্টার মধ্যে। দুপুরে খেতে হবে সকালে খাওয়ার ৫ ঘণ্টা পর। আর রাতেও ৫ ঘণ্টার ব্যবধানে খেয়ে নেওয়া স্বাস্থ্যকর।

মস্তিষ্কের জন্য উপকারী মাছ

টুনা মাছের কাবাব
ছবি: প্রথম আলো

আমাদের মস্তিষ্কের প্রায় ৬০ শতাংশ চর্বি দিয়ে গঠিত। আর এই চর্বির প্রায় অর্ধেকই ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডের অবদান। তাই মস্তিষ্কের জন্য ভালো মাছ হলো স্যামন, ট্রাউট, আলবাকোর টুনা, হেরিং ও সার্ডিন। এ ধরনের মাছে আছে প্রচুর ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড।

গ্রিন টিতে উপকার কী

গ্রিন টি
ছবি: সংগৃহীত

শরীরের বাড়তি চর্বি পুড়িয়ে ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি। এক কাপ গ্রিন টি পান করলে শরীরের ৪ শতাংশ শক্তি বেশি ব্যয় হয়, যা থেকে বাড়তি চর্বি পোড়ে প্রায় ১৭ শতাংশ। বিশেষ করে পেটের ক্ষতিকর চর্বি কমাতে সাহায্য করে গ্রিন টি। এই চায়ের পাতার চেয়ে গুঁড়া ওজন কমাতে বেশি কার্যকর।

সূত্র: হেলথলাইন, হেলথলাইন ডটকম ও নর্থওয়েস্টার্ন মেডিসিন