বিদেশি তারকাদের ফ্যাশন আর বিউটি মোমেন্ট

হঠাৎ করেই লাইমলাইটে দুই তরুণী বলিউড তারকা তারা সুতারিয়া আর ম্রুণাল ঠাকুর। এদিকে বিয়ের পার্টি শেষ করেই সিনেমার শুটিংয়ে সেটে চলে গেছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি মোড় ঘুরছে। বলিউডের মুখোমুখি দাঁড়াচ্ছে দক্ষিণি সিনেমা, মাঝেমধ্যে বক্স অফিসের খেলায় হারিয়েও দিচ্ছে। ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখছেন এসব তারকা। একনজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে বিদেশি তারকাদের ফ্যাশন আর বিউটি মোমেন্ট।
১ / ১৫
একের পর এক ফ্যাশনেবল লুক নিয়ে সামনে আসছেন তারা সুতারিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
এই লাল টপ, কোট, প্যান্টের সঙ্গে ছোট্ট পার্সটা খেয়াল করেছেন?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
এ যেন আশির দশকের কোনো স্টেজ মাতানো শিল্পী!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
একের পর এক বড় তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন ম্রুণাল ঠাকুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
এবার তিনি দেখা দেবেন শহীদ কাপুরের সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
বিয়েতে পোষা বিড়াল কোলে ছবি তুলতে ভোলেননি আলিয়া। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘ক্যাট অব অনার’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
এই গরমে ট্রেন্ডে আছে হাতের কাজের এসব সালোয়ার–কামিজ। অনেক বলিউড তারকা দেখা দিচ্ছেন এই পোশাকে। ছবিতে খুশি কাপুর। তিনি শ্রীদেবী আর বনি কাপুরের ছোট মেয়ে, জাহ্নবী কাপুরের ছোট বোন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
এসেছে মনীশ মালহোত্রার নতুন লেহেঙ্গার কালেকশন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
শাড়িতে মধুরিমা সরকার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
কাজল সদ্য জন্ম নেওয়া ছেলের নাম রেখেছেন নীল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
পিনাট বাটার ভালোবাসেন সামান্থা রুথ প্রভু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
ছয় বলিউড তারকার বিয়ের লুক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
নানারূপে দেখা দেন স্বস্তিকা মুখার্জি। চুল কাটায় লুক অনেকটাই বদলে গেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
বিজয় দেবরাকোন্ডার এয়ারপোর্ট লুক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
এই ছবিতে দেখে নিন সানিয়া মালহোত্রার ঘর। তিনি এবার দেখা দেবেন শাহরুখ খানের বিপরীতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে