বিশুদ্ধ পানির স্থায়ী সমাধান

প্রতিবছর সাধারণত গ্রীষ্মের ঠিক আগে দিয়ে ও শেষের সময়টায় দেশে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তবে অধিকমাত্রায় জলবায়ু পরিবর্তনের ফলে এ বছর আগেভাগেই ডায়রিয়ায় আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। চলতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই ডায়রিয়ার প্রভাব শুরু হয়। মার্চের মাঝামাঝি সময়ে এসে তা ব্যাপকহারে বেড়ে যায়। আইসিডিডিআরবির (ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ) তথ্যমতে, রাজধানীতে প্রতিদিন গড়ে ১ হাজার ৩০০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

কেন এমন হচ্ছে? ডায়রিয়ার জীবাণু ছড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পানি। অনিরাপদ, অস্বাস্থ্যকর পানিতে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে। এসব ব্যাকটেরিয়া দীর্ঘমেয়াদি ডায়রিয়া, পেটব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ইত্যাদি রোগের সৃষ্টি করে। ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে দেয়।

নিরাপদ পানির সমস্যা সমাধানে বিকল্প হিসেবে ওয়াটার পিউরিফায়ার সবার প্রথম পছন্দ হয়ে উঠেছে
ছবি: সংগৃহীত

এর সমাধান কী? ওয়াসা কর্তৃক পানি পরীক্ষা, গণসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা-পরামর্শ— সবই হচ্ছে। তবু এই প্রকোপ থামানো যাচ্ছে না? এ অবস্থায় নিরাপদ পানির সমস্যা সমাধানে বিকল্প হিসেবে ওয়াটার পিউরিফায়ার সবার প্রথম পছন্দ হয়ে উঠেছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিউরিফায়ার পাওয়া গেলেও ‘এলজি পিউরিকেয়ার’ ওয়াটার পিউরিফায়ার সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন, নির্ভরযোগ্য ও বাজারের সেরা বলে বিবেচিত। এর যথেষ্ট কারণও আছে। এই এলজি ইলেকট্রনিকসের পণ্যে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পিউরিফায়ার-শিল্পের রূপ পাল্টে দিয়েছে।

এলজি পিউরিকেয়ার পানিতে বিদ্যমান ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া, ভারী ধাতু (সিসা, মরিচা, আর্সেনিক ইত্যাদি) এবং রাসায়নিক পদার্থ দূর করে বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান করে। এর ডুয়েল প্রটেকশনসমৃদ্ধ এয়ারটাইট স্টেইনলেস স্টিল ট্যাংক পানিকে ধুলাবালু, পোকামাকড়, ব্যাকটেরিয়া ও ক্ষতিকারক জীবাণু থেকে নিরাপদ রাখে। পানিতে দুর্গন্ধ ছড়াতে দেয় না। ট্যাংকের ওপরের অংশে একটি এয়ারটাইট কভার বিশুদ্ধ পানিকে নিরাপদ ও সুপেয় রাখতে কাজ করে। এ ছাড়া এর মিনারেল বুস্টার পানিতে প্রয়োজনীয় মিনারেলস যুক্ত করে পানিকে স্বাস্থ্যকর করে তোলে। এনে দেয় প্রাকৃতিক স্বাদ।

পানিতে থাকা দৃশ্যমান ময়লা দূর করতে এলজি পিউরিকেয়ারে আছে আউটসাইড সেডিমেন্ট ফিল্টার। অদৃশ্য জীবাণু ও ক্ষতিকারক পদার্থ দূর করতে এবং ‘আর-ও’ মেমব্রেনের স্থায়িত্ব বজায় নিশ্চিতকরণে আছে সেডিমেন্ট প্লাস কার্বন ফিল্টার (কম্পোজিট) ব্যবস্থা। এসব সুরক্ষাব্যবস্থা ও ধাপ পেরিয়ে পানির মাধ্যমে কোনো ক্ষতিকর উপাদান শরীরে প্রবেশ করা প্রায় অসম্ভব। এ ছাড়া ফিল্টারকৃত পানির বাড়তি সুরক্ষা নিশ্চিতে পিউরিফায়ারে এভারফ্রেশ ইউভি প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি প্রতি ছয় ঘণ্টা পরপর ৭৫ মিনিটের জন্য চালু হয়ে পানিকে দীর্ঘ সময়ের জন্য নিরাপদ ও ফ্রেশ রাখে।

এই ওয়াটার পিউরিফায়ারের দাম ২৯ হাজার ৯০০ ও ৩৭ হাজার ৯০০ টাকা
ছবি: সংগৃহীত

তিনটি ভিন্ন মডেল, আউটলুক এবং দামে পাওয়া যাচ্ছে এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার। র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের শোরুম থেকে পিউরিফায়ারটি কেনা যাবে। রয়েছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। এ ছাড়া থাকছে প্রথম বছরের রক্ষণাবেক্ষণ সুবিধা, সম্পূর্ণ বিনা মূল্যে। এর মধ্যে আছে চার মাস পরপর শিডিউলমাফিক ফোনকল, অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে আউটসাইড সেডিমেন্ট ফিল্টার পরিবর্তন, হাতের স্পর্শ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে পিউরিকেয়ারের অভ্যন্তরীণ অংশ জীবাণুমুক্তকরণ সুবিধা। দেশব্যাপী যেকোনো র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের শোরুম থেকে এই সুবিধা উপভোগ করা যাবে। এই তিন মডেলের ‘এলজি পিউরিকেয়ার’ ওয়াটার পিউরিফায়ারের দাম যথাক্রমে ২৫ হাজার ৯০০, ২৯ হাজার ৯০০ ও ৩৭ হাজার ৯০০ টাকা।

বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ডায়রিয়াসহ নানা রকম পানিবাহিত রোগ থেকে বাঁচতে পানির বিশুদ্ধতা নিয়ে মোটেই অবহেলা করা উচিত নয়। তাই বিশুদ্ধ পানির স্থায়ী সমাধান হিসেবে ঈদে ঘর সাজানোর উপকরণ হিসেবে কিনতে পারেন এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার।

বিজ্ঞাপন বার্তা