বইয়ের দুনিয়া
বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল আলিশা আশুলিয়ার বিলে। হঠাৎ তাকে তুলে নিয়ে যায় স্থানীয় কিছু বখাটে। ফিরে আসার পর বদলে যায় তার জীবন। বন্ধুরা অচেনা হয়, একজন হয়ে ওঠে বিপজ্জনক। নিপীড়নের শিকার হওয়ার পর পরিবার-সমাজ সর্বত্র অন্য রকম এক বাস্তবতার মুখোমুখি হয় মেয়েরা। সেসব বাস্তবতা এবার উপন্যাসের বড় ক্যানভাসে তুলে আনলেন আসিফ নজরুল। ঝরঝরে ভাষায় লেখা এই উপন্যাস পাঠককে মুগ্ধ করবে।
দোষ আসিফ নজরুল প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: ডিসেম্বর ২০২১, ২৬০ টাকা।