ভাষাশহীদদের স্মরণে

শহীদবেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে জাতি। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয়েছে এ শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল হাতে সমবেত হয়েছে। এ ছাড়া শিশুরাও ফুল দিতে এসেছে শহীদবেদিতে।

১ / ১০
ফুলে ফুলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার
২ / ১০
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি
৩ / ১০
ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ
৪ / ১০
বেদিতে ফুল দিচ্ছে দুই শিশু
৫ / ১০
ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ
৬ / ১০
শিশুর মুখে বর্ণ আঁকা হচ্ছে
৭ / ১০
ফুলের পাপড়ি বিছানো হচ্ছে
৮ / ১০
শহীদ মিনারে ফুল দিতে আসা দুই শিশু
৯ / ১০
ফুল হাতে ছবি তোলার জন্য দাঁড়িয়েছে এক শিশু
১০ / ১০
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন বিএনসিসির সদস্যরা