শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার ফুল

আজ সবার পথ মিলেছে এক অভিন্ন গন্তব্যে, শহীদ মিনারে। হাতে হাতে ফুল। কণ্ঠে চির অম্লান সেই গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। ধীর পায়ে এগিয়ে গেছে আবালবৃদ্ধবনিতা। তাঁদের দেওয়া শ্রদ্ধার ফুলে ঢেকে গেছে শহীদ মিনারের বেদি। আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সর্বস্তরের মানুষ আজ শ্রদ্ধা জানিয়েছে ভাষাশহীদদের। ছবিতে থাকছে এই শ্রদ্ধার দৃশ্য।

১ / ১৮
বাড়ির সামনে নিজেরাই তৈরি করেছে শহীদ মিনার। সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাচ্ছে একদল শিশু-কিশোর। তাজহাট, রংপুর নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
সিদরাতুল মুনতাহা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ। তাই ঘরে বসেই কাগজ দিয়ে শহীদ মিনার বানিয়েছে সে। বানিয়েছে ফুলও। এভাবেই সে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছে। বাবুপাড়া, রংপুর নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল। সদর রোড, বরিশাল নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ১৮
বাংলা বর্ণমালা নিয়ে শ্রদ্ধা জানাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন তাঁরা। সদর রোড, বরিশাল নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৫ / ১৮
অভিভাবকের সঙ্গে শিশুও এসেছে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে। কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২১ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৮
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে শিশুরা। কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২১ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৮
শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছে এক শিশু। কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়া শহর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১৮
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে এসে কেউ কেউ ছবিও তুলেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়া শহর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
শহীদ মিনারের প্রবেশদ্বারে শিশুর গালে শহীদ মিনার এঁকে দিচ্ছেন এক শিল্পী। কুমিল্লা নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১০ / ১৮
ফরিদপুর শহরে বের করা হয় বর্ণমালার মিছিল। ঝিলটুলি এলাকা, ফরিদপুর শহর, ২১ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৮
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ফরিদপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নানা বয়সের মানুষ। সিলেট, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসা এক শিক্ষার্থীর হাতে বাংলাদেশের পতাকা বাঁধা। সঙ্গে শ্রদ্ধার ফুল। সিলেট, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে নারী-শিশুরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ময়মনসিংহ নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন।
১৫ / ১৮
অভিভাবকের সঙ্গে শিশু এসেছে শ্রদ্ধা জানাতে। কেন্দ্রীয় শহীদ মিনার, ময়মনসিংহ নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন।
১৬ / ১৮
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন এক পাহাড়ি তরুণী। রাঙামাটি শহর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
শহীদ মিনারে দেওয়া শ্রদ্ধার ফুল দিয়ে নিজেদের সংগঠনের চিহ্ন সাজাচ্ছে স্কাউটের সদস্যরা। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ১৮
প্রভাতফেরি করে এসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন