কিয়েভ ঘিরে উত্তেজনা

ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় দিনেই রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গেছে রুশ সেনাবাহিনী। দফায় দফায় বিস্ফোরণের শব্দ ভেসে আসছে সেখান থেকে। শহরের উপকণ্ঠেও ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে হামলা প্রতিহত করতে কিয়েভে ইউক্রেনের সেনাদের প্রস্তুতি নিতে দেখা গেছে। অস্ত্র হাতে তুলে নিয়েছেন সাধারণ লোকজন। এদিকে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ১ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

১ / ১২
কিয়েভের একটি সড়কে সতর্ক অবস্থানে ইউক্রেনের সেনারা।
ছবি: রয়টার্স
২ / ১২
কিয়েভের উপকণ্ঠে কোশিত্সা সড়কে বোমাবিধ্বস্ত একটি আবাসিক ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী ও শিশু।
ছবি: এএফপি
৩ / ১২
কোশিত্সা সড়কে বিধ্বস্ত একটি ভবনের জানালায় ইউক্রেনের এক সেনা।
ছবি: এএফপি
৪ / ১২
পূর্ব ইউক্রেনের চুগুইভ শহরে বোমা হামলার পর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন এক নারী।
ছবি: এএফপি
৫ / ১২
কোশিত্সা সড়কে বিধ্বস্ত একটি আবাসিক ভবনে অগ্নিনির্বাপণকর্মীদের তত্পরতা।
ছবি: এএফপি
৬ / ১২
রুশ হামলার পর কিয়েভের একটি আবাসিক ভবনের লন্ডভন্ড কক্ষ।
ছবি: রয়টার্স
৭ / ১২
ইউক্রেনের স্টারোবিলস্ক ও লুহানস্ক অঞ্চলে গোলাবর্ষণের পর স্থানীয় এক বাসিন্দার পাশে উদ্ধারকারীরা।
ছবি: রয়টার্স
৮ / ১২
রুশ হামলার মুখে ইউক্রেন ছেড়েছেন নারী ও শিশুরা। সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে উবলা এলাকায় অবস্থান নিয়েছেন তাঁরা।
ছবি: এএফপি
৯ / ১২
বোমা হামলা থেকে বাঁচতে মেট্রোস্টেশনে আশ্রয় নিয়েছেন কিয়েভের বাসিন্দারা।
ছবি: রয়টার্স
১০ / ১২
ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্ল্যাকার্ড ও পতাকা হাতে বিক্ষোভ করেন অধিকারকর্মীরা।
ছবি: এএফপি
১১ / ১২
ক্রিমিয়ার আর্মিয়ানস্ক এলাকায় রুশ সামরিক যানের টহল।
ছবি: এএফপি
১২ / ১২
ইউক্রেনের খারকিভের রাস্তায় দুমড়েমুচড়ে পড়ে থাকা একটি সাঁজোয়া যান।
ছবি: রয়টার্স