বিজয় উৎসবে বর্ণিল সাজে রাজধানী

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রঙের আলোয়। ফোয়ারার পানিতে সেই রঙিন আলো মিশে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য। চারদিকে বিজয় উৎসবের আবহ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ছবিগুলো তুলেছেন হাসান রাজা।

১ / ৭
বর্ণিল আলোর সাজে সেজেছে রেল ভবন
২ / ৭
চারদিক নানা রঙের বাতিতে উজ্জ্বল। ফোয়ারার পানির ছটায় মিশেছে রঙিন আলো। মতিঝিলে জনতা জীবনবিমা এলাকা
৩ / ৭
আলোকোজ্জ্বল হাইকোর্ট ভবনের ছবি ভাসছে ফোয়ারার জলে
৪ / ৭
মতিঝিলে শাপলা চত্বরে আলো ও পানির সংমিশ্রণে তৈরি হয়েছে ভিন্ন আবহ
৫ / ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের অনন্য সাজ
৬ / ৭
মতিঝিলের বলাকা চত্বরের আশপাশের ভবনও সেজেছে বর্ণিল সাজে
৭ / ৭
নানা রঙের আলোয় সাজানো হয়েছে রাজধানী উন্নয়ন করপোরেশন (রাজউক) ভবনটি