রাস্তা কয়েক দিন পানিবন্দী থাকার পর পানি কমে যাওয়ার পর এসব এলাকায় সড়কে কাদা জমেছে। আছে উৎকট দুর্গন্ধ। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব এলাকা ধোয়ামোছার কাজ চলছে। পানি দিয়ে সড়কের ময়লা পরিষ্কার করা হচ্ছে। দুর্ঘন্ধ ঠেকাতে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার সি-ব্লক থেকে তোলা। ২৫ মেছবি: আনিস মাহমুদ
২ / ২৩
৮৫ বছর বয়সী আলেক মিস্ত্রি রিকশা, ভ্যানগাড়ি প্রভৃতি যানবাহন মেরামতের কাজ করেন। ৪০ বছর যাবৎ তিনি এ পেশায় জীবিকা নির্বাহ করছেন। মণ্ডলপাড়া, নারায়ণগঞ্জ, ২৫ মেছবি: দিনার মাহমুদ
৩ / ২৩
ঝিনাইদহের ভারত সীমান্তবর্তী ভবনগর গ্রাম মুখর করে রেখেছে দুই শতাধিক হনুমান। গাছে গাছে বিচরণ করে আর হুপ হুপ শব্দ করে এলাকা মুখর করে রাখে। সম্প্রতি তোলা ছবিতে হনুমানগুলোর খাবার দিতে দেখা যাচ্ছেছবি: প্রথম আলো
৪ / ২৩
খালি ড্রাম ভ্যানে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে নতুনরাস্তা রওনা দিয়েছেন প্রকাশ মণ্ডল। ভাড়া পাবেন ৪০০ টাকা। কিন্তু প্রচণ্ড রোদে প্যাডেল চালাতে হয়রান হয়ে পড়েছেন প্রকাশ। অসহ্য গরমে ঘেমে একাকার। বৈকালি, খুলনা, ২৫ মেছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৩
বৃষ্টির কারণে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছনের সড়কে জমে আছে হাঁটুপানি। ঢাকা, ২৫ মেছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২৩
বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান সৃজনের জন্য কৃষি বিভাগ থেকে দেওয়া চারা হাতে কৃষকেরা। দীঘিনালা উপজেলা কৃষি কার্যালয়, খাগড়াছড়ি, ২৫ মেছবি: পলাশ বড়ুয়া
৭ / ২৩
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতেও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ মেছবি: আশরাফুল আলম
৮ / ২৩
কৃষকের ধানের ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ মেছবি : আশরাফুল আলম
৯ / ২৩
জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ মেছবি: আশরাফুল আলম
১০ / ২৩
কয়েক দিনের প্রচণ্ড গরমে হঠাৎ ভারী বৃষ্টিতে স্বস্তি পেয়েছে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৫ মেছবি : সাজিদ হোসেন
১১ / ২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা পূর্বের নিয়ম বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ মেছবি: আশরাফুল আলম
১২ / ২৩
গোপালগঞ্জ থেকে রংপুর এসেছেন শুক্কুর আলী। প্রায় ৩০ বছর ধরে ছাতা ঠিকঠাক করতে নিয়মিত প্রতি বর্ষা মৌসুমে এ জেলায় আসেন তিনি। এবার একটু আগেভাগেই এসেছেন। ছাতা ঠিক করার কাজে গ্রামের পথ পথে ঘোরেন তিনি। ভূটকা, গঙ্গাচড়া, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
রংপুরে পুরোদমে চলছে বোরো ধান কাটা। ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। বুড়িরহাট, রংপুর সদর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৩
ধানমাড়াই শেষে ভেজা খড়কুটো সড়কে বিছিয়ে শুকাতে দিয়েছেন গৃহস্থরা। এসব খড়কুটা গবাদিপশুকে খাওয়ানো ছাড়াও গোয়ালঘরের চালায় ব্যবহার করা হয়। চরকাউয়া, চরকাউয়া ইউনিয়ন, বরিশাল, ২৫ মেছবি: সাইয়ান
১৫ / ২৩
গত শনিবার ভোরে ঝড়–বৃষ্টিতে কলেজের রেইনট্রি ও শিশুগাছ দুটি উপড়ে পড়ে শহীদ আকতার আলী সড়কে। চার দিন পার হলেও সেটি অপসারণ না করায় শিক্ষক–শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২৫ মেছবি: সোয়েল রানা
১৬ / ২৩
হাওরাঞ্চলের পর এবার হঠাৎ ঢলে তলিয়ে গেল বিস্তৃত চলনবিল অঞ্চলের ধান। কষ্টে ফলানো ধান কেটে ঘরে তোলা এখন আরও কষ্টসাধ্য হয়ে গেছে কৃষকদের জন্য। নৌকায়–ভেলায় করে যিনি যেভাবে পারছেন ধান রক্ষার চেষ্টা করছেন। চলনবিল, বোয়াইলমারী, চাটমোহর, পাবনা, ২৫ মেছবি: হাসান মাহমুদ
১৭ / ২৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নারায়ণগঞ্জে বদলির আদেশ প্রত্যাহার করার দাবিতে সকালে ঢাকা-খুলনা মহাসড়কে স্থানীয় লোকজনের মানববন্ধন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ মেছবি: এম রাশেদুল হক
১৮ / ২৩
প্রজনন মৌসুম এগিয়ে আসায় সঙ্গী নির্বাচন ও খুনসুটিতে ব্যস্ত দেশের দুর্লভ আবাসিক পাখি ‘জলময়ূর’। সাধারণত এগুলোর চলাফেরা জলাশয়ে। বড় বড় বিল-ঝিল, হাওর-বাঁওড়, বিশেষ করে পদ্মবিলগুলোতে বাসা বাঁধে এগুলো। পদ্মপুকুর, কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ২৫ জুনছবি: হাসান মাহমুদ
১৯ / ২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা। টাউন হল মাঠ, কুমিল্লা, ২৫ মেছবি: এম সাদেক
২০ / ২৩
যন্ত্রের মাধ্যমে ভুট্টা মাড়াই করছেন চাষিরা। মধ্য বেতছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ মেছবি: পলাশ বড়ুয়া
২১ / ২৩
স্কুলে নেই খেলার মাঠ। ব্যস্ততম সড়কের পাশে এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। তাই দুপুরের ছুটিতে শিক্ষার্থীরা স্কুলের বাইরে এসে সড়কের ওপর দুরন্তপনায় মেতে ওঠে। কিছুক্ষণ পরপর দৌড়ে রাস্তা পার হয় তারা। এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম, ২৫ মেছবি: জুয়েল শীল
২২ / ২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে পড়ে অনেক সময়ই আহত হন শিক্ষার্থীরা। এরপরও প্রতিদিন ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে এভাবে যাত্রা করেন অনেক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকা, চট্টগ্রাম, ২৫ মেছবি: সৌরভ দাশ
২৩ / ২৩
তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বুধবারও গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাঁওতালরাছবি: প্রথম আলো